আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রচারণার সবশেষ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মো.আবুল কালাম।
এসময় তিনি বলেন -দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের মানুষ স্বাধীন পরিবেশে ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ উন্নয়নের প্রতীক হিসেবে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে উন্মুখ হয়ে আছেন।
তিনি বলেন -বিএনপি ক্ষমতায় আসলে মা বোনদের জন্য রয়েছে ফ্যামিলি কার্ড, যে কার্ডের মাধ্যমে প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তা করা হবে। এছাড়া মনোহরগঞ্জ উপজেলাকে আধুনিক মডেল উপজেলায় পরিণত করতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হবে। ইতিপূর্বে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে বিশ্বের উন্নত দেশ হিসাবে রুপায়িত করতে রুপরেখা তৈরি করে রেখেছেন। ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় আসলে সে অনুযায়ী দেশ পরিচালনা করা হবে।
আবুল কালাম বলেন- মনোহরগঞ্জ উপজেলা হবে আমার পরিবারের সদস্যের একজন। আমি আমার পরিবারের সদস্যদের যেভাবে দেখবো ঠিক সেভাবেই এউপজেলাকে দেখবো। এজন্য আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সামিরা আজিম দোলা।
উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটওয়ারীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমির, সাবেক ডাকসু সদস্য ড. রশিদ আহমেদ হোসাইনি, সাবেক ছাত্রদলের দপ্তর সম্পাদক সফিকুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন ,
উপজেলা বিএনপি সহ সভাপতি আবু ইউসুফ ভূঁইয়া, আবুল বাশার কিরণ, শরীফ হোসেন চেয়ারম্যান, ইউসুফ পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মোবারক হোসেন, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, উপজেলা ছাত্র দলের আহবায়ক বিল্লাল হোসেন,সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীসহ মনোহরগঞ্জ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা 













