কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহম্মদ।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকালে মনোহরগঞ্জ থানার ৫০০ মিটার পশ্চিমে পোমগাঁও ব্রিজ সংলগ্ন জলিপুর গ্রামে কিশোর গ্যাং লিডার সাকিবের নেতৃত্বে ৮/১০জন কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে। এসময় তাদের হাতে চাইনিজ কোরাল, চাপাতি, ধারালো চুরিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র দেখা যায়।
পরে সাকিব নিজের টিকটক আইডিতে প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ভিডিওটি প্রকাশ করলে মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এতে এলাকাজুড়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসে মনোহরগঞ্জ থানা পুলিশের।
রাতে মনোহরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার সাকিবকে গ্রেফতার করে।সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয় ।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহম্মদ বলেন, আমাদের কাছে কিশোর গ্যাং লিডার সাকিবের কিছু ভিডিও আসার পর তাকে গ্রেফতারের জন্য মনোহরগঞ্জ থানা পুলিশ অভিযান শুরু করে। রোববার দিবাগত রাতে গ্রেফতারের পর আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয
মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা 











