সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আবু ইউসুফ
  • আপডেট এর সময় ১১:৪১:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৪৬৫ কত জন দেখেছেন

রমজানের তাৎপর্য তুলে ধরা এবং তরুণ প্রজন্মের মাঝে ইসলামি সংস্কৃতি ছড়িয়ে দিতে কোরআন তেলওয়াত, হামদ, নাতসহ ইসলামি প্রতিভা বিকাশের উদ্দেশে কুমিল্লার লাকসামে নাছির ফাউন্ডেশন রওনাকে রমজান গ্রান্ড ফাইনাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেলে লাকসাম পৌর অডিটোরিয়ামে নাছির উদ্দীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির উদ্দীন মজুমদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং লাকসাম পৌরসভার সাবেক মেয়র মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আবু ইউসুফ, গোলাম ফারুক, লুৎফর রহমান জহির প্রমুখ।

লোকমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সালাহ উদ্দিন, নাসির উদ্দীন ফাউন্ডেশনের সেক্রেটারি হাফেজ মাওলানা মোহম্মদ উল্লা, মুজাম্মেল বিন মুসলিম, মাওলানা মাসুম বিল্লাহ ফরাজি।
অনুষ্ঠানে কোরআান এবং নাশিদ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ অর্থসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে আলোর দিগন্ত কালচারাল টিমের প্রযোজনায়, নাছির উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন উপজেলার কয়েক শতাধিক ছাত্রদের নিয়ে গ্রুপ ভিত্তিক কোরআন এবং নাশিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বশেষ সোমবার ফাইনাল রাউন্ড শেষে সেরা ৮ জন বিজয়ীর মাঝে লক্ষাধিক টাকার পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগঃ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

sokoler khabor

আমরা কখনো সাংবাদিকদের কন্ঠ রোধ করবো না —আবুল কালাম এমপি

নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট এর সময় ১১:৪১:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬