ইতালির মিলানিতে নবগঠিত বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ (সেপ্টেম্বর) ইতালির মিলানি শহরের ভিয়া এরিকো পেত্রেলার একটি রেস্টুরেন্টে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এডভোকেট কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা হোসাইন মোঃ মনির, উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন, উপদেষ্টা এসএম আলমগীর, উপদেষ্টা আবদুল আজিজ, উপদেষ্টা মুক্তার খান, উপদেষ্টা আজমত উল্লাহ শিকদার রবিন, উপদেষ্টা এবিএম আসাদুল্লাহ, মোঃ জামান মিয়া, উপদেষ্টা মায়জুর রহমান, উপদেষ্টা আবদুল গাফফার। যুগ্ম আহ্বায়ক ফিরোজ খন্দকার, দস্তগীর আলম, রাজু আহমেদ রাজন, জাফর ইকবাল, হেফজুর রহমান, সদস্য সচিব শেখ হৃদয়। নির্বাহী সদস্য মীর হোসেন বিপ্লব, জুয়েল পাশা, নুর হোসেন জমির, জার্মান বিএনপি নেতা আবু হানিফ। এছাড়াও বক্তব্য রাখেন মিলান বিএনপির সহ সভাপতি মোঃ কালাম হোসেন, মিলান যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হক রিমন, মিলান মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম আহমেদ।
সভায় আহ্বায়ক জাকির হোসেন বলেন..।
পরিচিতি সভায় বক্তারা, বেগম খালেদা জিয়ার কর্মময় ও রাজনৈতিক জীবনের গুরুত্ব ও দলের প্রতি তার অবদান তুলে ধরে। তারা আগামীতে তার আদর্শকে লালন করে প্রবাসে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের কার্যক্রম ত্বরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। সভায় ইতালির বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে নবগঠিত বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরিচিতি সভাটি পরিচালনা করেন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের উপদেষ্টা মিজানুর রহমান ও যুগ্ম আহ্বায়ক সবুর আলম।
নিজস্ব প্রতিবেদক 








