শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মনোহরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত জাহান। সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্ছু, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু ও সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। সেদিন তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে সিপাহি-জনতা তাঁকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। সংকটময় অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন এবং উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতির সূচনা করেন। সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মহিবুল্লাহ, প্রকৌশলী কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান, সমবায় অফিসার তানভীর আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সাহাদাত হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল আলমসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ট্যাগঃ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

erte rete

মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম

মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট এর সময় ০৩:০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬