সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরগঞ্জে সন্ত্রাসী কায়দায় গাছ কেটে নেয়ার অভিযোগ

কুমিল্লার মনোহরগঞ্জে সন্ত্রাসী কায়দায় বড় ভাইয়ের পুকুর পাড় থেকে গাছ নেয়ার অভিযোগে ছোট ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায় বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ির কেয়ারটেকার রশিদের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী পাঠিয়ে,ঢাকায় থাকা তার ভাই লিয়াকত আলীর মাছের ঘের দখলে নিতে ভেকু দিয়ে ঘেরের পাড় কাটা শুরু করে। খবর পেয়ে লিয়াকত চৌধুরীর স্ত্রী লুৎফর নাহার তার বাড়ির কেয়ারটেকারের মাধ্যমে ভেকুর ড্রাইভারের সাথে কথা বললে ভেকুর ড্রাইভার মাটি কাটা বন্ধ করে দিলেও ভাড়াটিয়া সন্ত্রাসীরা পাড়ে থাকা ৮টি গাছ কেটে নিয়ে যায়। এ নিয়ে বৃহস্পতিবার লিয়াকত চৌধুরীর স্ত্রী লুৎফর নাহার বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি বলেন আমার দেবর মনির হোসেন বিগত স্বৈরাচার সরকারের সময়ে প্রভাব খাটিয়ে আমাদের অনেক সম্পত্তি দখল করে নেয়। সে বিদেশে থাকলেও আমাদের সম্পত্তি দখলে রাখতে তার বাড়িতে সবসময় ভাড়াটিয়া সন্ত্রাসী লোকজন আশ্রয় দিয়ে রাখে, যাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়না। তিনি বলেন আমরা সবাই ঢাকায় থাকি, এই সুযোগে মনির ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে আমাদের সব সম্পত্তি দখল করতে চায়। আজকে বৃহস্পতিবার বাড়িতে এসে দেখি মনিরের ভাড়াটিয়া লোকজন আমার পুকুর পাড়ের প্রায় দেড় লাখ টাকা দামের ৮টি গাছ কেটে নিয়ে গেছে। গাছ কাটা নিয়ে আমি মনিরে কেয়ারটেকারের মাধ্যমে জানতে চাইলে মনির মোবাইলের মাধ্যমে আমাদেরকে দেখে নেয়ার হুমকি দেয়। এঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন লুৎফর নাহার।
এবিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ছুটিতে থাকায় সেকেন্ড অফিসার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগঃ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

sokoler khabor

আমরা কখনো সাংবাদিকদের কন্ঠ রোধ করবো না —আবুল কালাম এমপি

মনোহরগঞ্জে সন্ত্রাসী কায়দায় গাছ কেটে নেয়ার অভিযোগ

আপডেট এর সময় ০৮:৩২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬