কুমিল্লার মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম হাসনাবাদ শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন।
প্রবাসী ফোরামের উপদেষ্টা মিলন আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম, কলেজ অধ্যক্ষ জহিরুল ইসলাম, হাসনাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মুনাফ, সাধারণ সম্পাদক আবদুল মজিদ ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মাস্টার শাহজাহান, হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মাকসুদ আলম, পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব মাহাবুব আলম টিপু, ছাত্রদলের আহ্বায়ক সাবমির মাহমুদ শামীম, সদস্য সচিব রনি মুন্সি, A+ প্রাপ্ত শিক্ষার্থী আমরিন সুলতানা, মেহেদী হাসান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট ও নগদ অর্থ দিয়ে সংবর্ধিত করা হয়। এসময় শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রীসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা 








