কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মনোহরগঞ্জ উপজেলার নবগঠিত কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব দেলোয়ার হোসেনের নেতৃত্বে ছাত্ররা মতবিনিময় করেন। এ সময় ছাত্র নেতৃবৃন্দ মনোহরগঞ্জ উপজেলাকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য তাদের সুপরিকল্পিত রূপরেখা উপস্থাপন করেন। তারা শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ন্যায়বিচার, পরিবেশ সংরক্ষণ ও যুব উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন। ভবিষ্যতে মনোহরগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বৈষম্যহীন, ন্যায়বিচারপূর্ণ ও উন্নত সমাজ গঠনের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এসময় আরো উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক সাগর হোসেন, মুখপাত্র ফজলুল করিম ফিরোজসহ নেতৃবৃন্দ।
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মনোহরগঞ্জে ইউএনও’র সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়
-
মনোহরগঞ্জ প্রতিনিধি - আপডেট এর সময় ১১:২৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- ৩৪৩ কত জন দেখেছেন
ট্যাগঃ










