সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগুনে পুড়ে সর্বস্ব হারানো শাহ আলমের পাশে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন

কুমিল্লার মনোহরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে স্বপ্ন পুড়ে যাওয়া শাহ আলমের পাশে দাঁড়িয়েছে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন। বুধবার (১৮জুন) মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি অগ্নিকাণ্ডে অটোরিকশা ও বসতঘরসহ পুড়ে যাওয়া হতদরিদ্র শাহ আলমকে টিন ও নগদ টাকা তুলে দেন।

জানা যায় -গত শুক্রবার সন্ধ্যার পর নিজ বাড়িতে থাকার ঘরের একটি কক্ষে অটোরিকশা বৈদ্যুতিক লাইনে চার্জ দিয়ে বাড়ির সামনে দোকানে চা খেতে যান শাহ আলম। কিছুক্ষণ পর মোবাইলে ফোন আসে, অপর প্রান্ত থেকে স্ত্রী পারভীন বেগম জানান আগুনে পুড়ছে তার সদ্য কেনা নতুন গাড়ি। হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে দেখেন নিজের থাকার ঘর ও গাড়িতে আগুন জ্বলছে। তিনি নিজে ও প্রতিবেশীরা অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি। চোখের সামনে নিমিষেই পুড়ে ছাই হয়ে যায় তার একমাত্র সম্বল। এরপর থেকে খোলা আকাশের নিচে পরিবার নিয়ে রাত্রী যাপন করতে হচ্ছে।

বিষয়টি মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহির নিকট পৌঁছলে, তিনি বিস্তারিত খোঁজ খবর নিয়ে শাহ আলমকে নতুন ঘর নির্মাণ করার জন্য ঢেউ টিন এবং নগদ টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলার প্রতিবন্ধি বিষয়ক অফিসার ও উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের প্রশাসক রাশেদুল ইসলাম,উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলম সেলিম।
এরপূর্বে উত্তর হাওলা ইউনিয়ন বিএনপি ও স্বেচ্ছাসেবক দল ও গ্রামবাসী স্বপ্ন পুড়ে যাওয়া শাহ আলমকে আর্থিক সহযোগিতা করেছেন, বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ উপজেলা যুবদল নেতা ফয়েজ উল্লাহ শ্রাবণ।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহী’র সাথে কথা বললে, তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন – বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করার পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন ঢেউ টিন ও আর্থিক সহায়তা প্রদান করেছি। ভবিষ্যতেও কোন সুযোগ থাকলে তাকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

ট্যাগঃ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

sokoler khabor

আমরা কখনো সাংবাদিকদের কন্ঠ রোধ করবো না —আবুল কালাম এমপি

আগুনে পুড়ে সর্বস্ব হারানো শাহ আলমের পাশে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন

আপডেট এর সময় ০২:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫