সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামিয়া ইসলামীয়া নাছিরুল উলুম মাদরাসার অভিভাবক ও পুরস্কার বিতরণ

  • আবু ইউসুফ
  • আপডেট এর সময় ০৩:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ৯৩১ কত জন দেখেছেন

লাকসামে নাছির উদ্দিন ফাউন্ডেশন পরিচালিত জামিয়া ইসলামীয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার অভিভাবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদরাসা প্রাঙ্গণে হেফাজতে ইসলামের লাকসাম উপজেলা আমির এবং মাদরাসা মুহতামিম হাফেজ মাওলানা মোহম্মদ উল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা ইউসুফ, মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দিন মজুমদার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মাদরাসার উপদেষ্টা পরিষদের সদস্য মুফতি মাহবুবুর রহমান, লাকসাম প্রেসক্লাবের সভাপতি নুর উদ্দিন জালাল আজাদ, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, মাদরাসার ইংরেজি শিক্ষক মাছুম বিল্লাহ।
অনুষ্ঠানে ঈদুল আজহার নামাজ পড়ার নিয়ম প্রদর্শণ করে মাদরাসার ছাত্র সিফাত, খুতবা পড়ে শোনায় হাফেজ মোঃ মিনহাজুল ইসলাম মুনতাসির।
মুহতামিম বলেন সন্তানকে কখনো এমন আশ্বাস দেয়া যাবেনা যা আপনি পুরণ করতে পারবেননা কারণ এমন করতে থাকলে আপনার প্রতি আপনার সন্তানের বিশ্বাস থাকবেনা তাই অভিভাবকদের সচেতন থাকতে হবে। এছাড়া সন্তানকে যেভাবে গড়ে তুলতে চান সেভাবে নিজেকেও প্রস্তুত রাখতে হবে। সন্তানদের সাথে সবসময় ইতিবাচক কথা বলতে হবে তাদেরকেও এই শিক্ষা দিতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই হোক দ্বীনি শিক্ষা।
অনুষ্ঠান শেষে হেফজ সবক এবং ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগঃ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

sokoler khabor

আমরা কখনো সাংবাদিকদের কন্ঠ রোধ করবো না —আবুল কালাম এমপি

জামিয়া ইসলামীয়া নাছিরুল উলুম মাদরাসার অভিভাবক ও পুরস্কার বিতরণ

আপডেট এর সময় ০৩:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫