সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ)

বিএনপির প্রার্থী আবুল কালামকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্রপ্রার্থী

কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আবুল কালামকে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন বিদ্রোহী প্রার্থী সামিরা আজিম দোলা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ কথা জানান দোলা।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা-০৯ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী, সাধারণ সম্পাদক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, লাকসাম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদসহ বিএনপির জেলা ও দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এসময় সামিরা আজিম দোলা বলেন, দলের আদর্শ এবং কেন্দ্রীয় নেতাদের প্রতি সম্মান জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমি শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক। আমার কারণে বিএনপি প্রার্থীর যেন কোনো ক্ষতি না হয় সেই চিন্তা করেই আমি সরে দাঁড়িয়েছি। একই সঙ্গে আমি বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামকে সমর্থন জানিয়েছি। এ আসনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

ট্যাগঃ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

sokoler khabor

আমরা কখনো সাংবাদিকদের কন্ঠ রোধ করবো না —আবুল কালাম এমপি

কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ)

বিএনপির প্রার্থী আবুল কালামকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্রপ্রার্থী

আপডেট এর সময় ১০:৫৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬