সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাকসামে কেন্দ্রীয় বিএনপির নেতা আবুল কালামের সাথে গুম পরিবারের পথচলা শুরু

জিএম আহসান উল্লাহ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক কুমিল্লা-০৯ লাকসাম-মনোহরগঞ্জের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা জনাব আবুল কালাময়ের সাথে লাকসাম এর গুম হওয়া দুই নেতার পরিবারের একাত্মতা প্রকাশ।
জানাযায় বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রতিহিংসার স্বীকার হয়ে ২০১৩ সালের ২৭ নভেম্বর লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম হিরু ও লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক গুম হন। গুম হওয়া দুই নেতার দুই ছেলে রাফসান ইসলাম ও শাহরিয়ার কবির রাতুল বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে দীর্ঘদিন থেকে লাকসাম মনোহরগঞ্জে কেন্দ্র কর্তৃক দায়িত্বপ্রাপ্ত নেতা আবুল কালামের বাহিরে রাজনীতি করেছেন। কিন্তু গত ১২ জানুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যস্থতায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আবুল কালামের সাথে রাজনীতি করার ঐক্যমত পোষণ করেন। তারই ধারাবাহিকতায় আগামী ২০শে ফেব্রুয়ারি লাকসামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমণ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লাকসাম উপজেলা, লাকসাম পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের লাকসাম উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির কার্যালয়ের প্রস্তুতি সভায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে সভায় যোগ দেন গুম হওয়া দুই নেতার দুই উত্তরসূরী রাফসান ও রাতুল।
তারা দলীয় নেতাকর্মী, ফুল ও মিষ্টি নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হলে অনুষ্ঠান স্থলে উপস্থিত দলীয় নেতাকর্মীরা মিছিলে মিছিলে তাদেরকে স্বাগত জানান। গুম হওয়া দুই নেতার দুই উত্তরসূরী রাফসান ও রাতুল এবং লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গুম হওয়া হুমায়ূন কবির পারভেজ এর চোট ভাই গোলাম ফারুককে অনুষ্ঠানের প্রধান অতিথি লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা আবুল কালাম ফুল দিয়ে বরণ করে নেন। এতে করে লাকসাম মনোহরগঞ্জে বিএনপির বিবদমান গ্রুপিং এর সমাপ্তি ঘটে বলে অভিমত ব্যক্ত করেন দলীয় নেতাকর্মীরা। তারা সাংগঠনিক শৃঙ্খলা মেনে এখন থেকে সকলে জনাব আবুল কালাম এর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অবস্থান করবেন বলে অঙ্গীকার করেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন জানান, লাকসামে গুম দুই পরিবার আবুল কালাম সাহেবের সাথে একাত্মতা পোষণ করায় দীর্ঘদিনের বিবদমান অনৈক্যের সমাপ্তি হয়েছে, পাশাপাশি লাকসাম-মনোহরগঞ্জ বিএনপি আরো শক্তিশালী হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই ঐক্যবদ্ধতা প্রমাণ করে আমাদের দল গুছানোর আরেকটি ধাপ এগিয়ে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শুভ আগমন উপলক্ষে আমরা স্মরণকালের বড় জনসভা করার প্রস্তুতি নিচ্ছি।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম। লাকসাম পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম মানু’র সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লাকসাম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মুশু, লাকসাম পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলাল রহমান মজুমদার, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম ফারুক, গুম হওয়া লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম হিরুর সুযোগ্য সন্তান রাফসান ইসলাম, গুম হওয়া লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির পারভেজ এর সুযোগ্য সন্তান শাহরিয়ার কবির রাতুল, গুম পরিবারের সদস্য তন্ময় ইসলাম সহ বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।

ট্যাগঃ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আমরা কখনো সাংবাদিকদের কন্ঠ রোধ করবো না —আবুল কালাম এমপি

লাকসামে কেন্দ্রীয় বিএনপির নেতা আবুল কালামের সাথে গুম পরিবারের পথচলা শুরু

আপডেট এর সময় ০৮:৪২:২৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫