আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাথেরপেটুয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগের পর বিকাল ৩টায় নাথের পেটুয়া ঈদগাঁ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা -৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো.আবুল কালাম।

এ সময় তিনি বলেন -বিগত ২৬বছর বিএনপির রাজনীতি করে আসছি। দলের প্রয়োজনে যখন যেখানে দায়িত্ব দিয়েছে, সততার সাথে সে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। দীর্ঘ পরীক্ষা নিরিক্ষার পর দল যেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দিয়েছেন, আপনাদের সকলের ভোট ও সহযোগিতা নিয়ে যদি আমি সংসদে যেতে পারি।
তৃণমূলের নেতা কর্মী ও জনগণের চাহিদার আলোকে উন্নয়নসহ সকল কার্যক্রম পরিচালনা করবো।
তিনি বলেন -বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ঘোষনা করেছেন “আই হ্যাভ এ প্লান “।ইনশাআল্লাহ, বিএনপি সরকার গঠন করলে সে অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হবে।যার মধ্যে থাকবে মানুষের জন্য ফ্যামিলি কার্ড,কৃষক কার্ড,পল্লী ক্লিনিক, উন্নত শিক্ষা, সৎ যোগ্য জনপ্রতিনিধি ও যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি।

ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, বিএনপির সহ সভাপতি জহিরুল ইসলাম, আবুল কালাম আজাদ, নাথের পেটুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজির আহমেদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা 












