মোঃ আবুল খায়ের মানারগঞ্জ, কুমিল্লা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে গতকাল গভীর রাতে অসহায় হতদরিদ্র ও ছিন্নমুলদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নোয়াখালীর সোনাইমুড়ী রেলস্টেশন, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার রেলস্টেশন নাথেরপেটুয়া রেলস্টেশন,খিলা রেলস্টেশন, লাকসাম উপজেলার দৌলতগঞ্জ রেলস্টেশন এবং জংশন রেলস্টেশন এবং লালমাই উপজেলার রেলস্টেশন ও লালমাই বাজারে অসহায় ছিন্নমূল ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা মানবাধিকার পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি হাজী সেলিম জাহাঙ্গীর মজুমদার, সিনিয়র সহ-সভাপতি চাষী সেকান্দর চেয়ারম্যান, সহ-সভাপতি আবু জাফর মোঃ শাহ আলম মজুমদার,, সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল খায়ের শিক্ষা বিষয়ক সম্পাদক ডাক্তার ফজলে রাব্বি প্রমুখ।
মোঃ আবুল খায়ের মনোহরগঞ্জ কুমিল্লা 












