সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুমিল্লার মনোহরগঞ্জে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।

জানা যায়, ২৯ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মনোহরগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের নিশাচর গ্রামের রুহুল আমিন বাচ্চুর ছেলে কামাল হোসেন (২৮),, মনিপুর গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে লিটন (৩৫) কে আশিয়াদারি গ্রাম থেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৯৭ পিস ইয়াবা, নগদ ৬৭ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযানে পুলিশের এসআই সিরাজুল ইসলাম ও তার সঙ্গী ফোর্স সেনাবাহিনীকে সহায়তা করেন।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে এর আগেও মাদক আইনে একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃতদের আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ট্যাগঃ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আমরা কখনো সাংবাদিকদের কন্ঠ রোধ করবো না —আবুল কালাম এমপি

মনোহরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট এর সময় ০৩:১৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫